ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা
#Bhabanipur #BJP #TMC #SandipSau #TrinamoolCongress #WestBengalPolitics #KolkataNews #PoliticalNews #BhabanipurNews #BJPWorker #TMCNews #KolkataPolice #BreakingNews #WestBengalNews
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা.
.
.
.
.
.
.
.
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর এবং তাঁর মায়ের শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে সন্দীপ সাউ নামে এক ব্যক্তিকে। সূত্রের খবর, তিনি দক্ষিণ ৭৩ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি। ভবানীপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে শনিবার আলিপুর আদালতে পেশ করে।
অভিযোগ, গত ৬ আগস্ট রাতে এক বিজেপি কর্মীর উপর চড়াও হয়ে তাঁকে মারধর ও গালিগালাজ করা হয়। ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে তাঁর মায়ের সঙ্গেও দুর্ব্যবহারের পাশাপাশি শ্লীলতাহানির অভিযোগ ওঠে। ঘটনার পর ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং শুরু হয় তদন্ত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভবানীপুর থানার ওসি সৌমিত্র বসুর নেতৃত্বে তদন্তে নেমে দ্রুত অভিযুক্তকে চিহ্নিত করা হয়। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যেই সন্দীপ সাউকে গ্রেফতার করা হয়। ঘটনায় আর কেউ জড়িত কি না এবং হামলার নেপথ্যে কী কারণ ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
শনিবার আদালতে ধৃতের আইনজীবী দায়ের ভট্টাচার্য দাবি করেন, সন্দীপ সাউ মানসিক সমস্যায় ভুগছেন এবং দীর্ঘদিন ধরে তাঁর চিকিৎসা চলছে। অন্যদিকে, সরকারি কৌঁসুলি সৌরীন ঘোষাল পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জানান, হামলায় আক্রান্ত বিজেপি কর্মীর বাঁ চোখে আঘাত লেগেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত সন্দীপ সাউকে ১০ আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। এখন ঘটনার সম্পূর্ণ প্রেক্ষাপট এবং অভিযোগের সত্যতা যাচাই করছে তদন্তকারী দল।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0