সুমিত রায়ের স্বস্তি বহাল! অভিষেকের আপ্তসহায়ককে আপাতত গ্রেফতার নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের আপাতত স্বস্তি বহাল। জমি দুর্নীতি মামলায় তাঁকে এখনই গ্রেফতার করা যাবে না বলে অন্তর্বর্তী রক্ষাকবচ বজায় রাখল সুপ্রিম কোর্ট। তবে তদন্তে সহযোগিতা করতে হবে সুমিতকে। আগামী বুধবার ফের মামলার শুনানি হতে পারে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের ক্ষেত্রে আপাতত স্বস্তি বহাল। জমি দুর্নীতি মামলায় তাঁকে এখনই গ্রেফতার করা যাবে না বলে অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। তবে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে সুমিতকে। শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে মামলাটি ওঠে।
জমি দখল ও ভুয়ো নথি তৈরির অভিযোগে সুমিতকে দীর্ঘদিন ধরে খুঁজছিল পুলিশ। তাঁর খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেও তদন্তকারীরা গিয়েছিলেন। কলকাতা হাই কোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সুমিত। শীর্ষ আদালত থেকে রক্ষাকবচ পাওয়ার পর তিনি সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন।
আদালতে সুমিতের আইনজীবী জানান, তিনি তদন্তে সহযোগিতা করছেন। অন্যদিকে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, তদন্তে সহযোগিতা সংক্রান্ত রিপোর্ট নেওয়া হবে। এরপরই আগের অন্তর্বর্তী নির্দেশ বহাল রাখে সুপ্রিম কোর্ট। আগামী বুধবার ফের মামলাটির শুনানি হতে পারে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0