ইথানল নয়, আকাশেই ছুটবে গাড়ি! ভারতের প্রথম ‘ফ্লাইং কার’ বানিয়ে চমক উত্তরাখণ্ডের তরুণের
ইথানল-মিশ্রিত পেট্রল নিয়ে দেশজুড়ে যখন আলোচনা চলছে, তখন জ্বালানির ব্যবহার ছাড়াই নজর কাড়ল উত্তরাখণ্ডের এক তরুণের উদ্ভাবন। আলমোড়ার কাফলিখান গ্রামের রবি তামতা তৈরি করেছেন সম্পূর্ণ বিদ্যুৎচালিত ‘উড়ন্ত গাড়ি’ হাপিডা স্কাইনেক্স। ইতিমধ্যেই এই অভিনব যানটির পরীক্ষামূলক উড়ান সফল হয়েছে বলে জানা গিয়েছে।
পেট্রল, ডিজেল বা ইথানল—কোনও ধরনের প্রচলিত জ্বালানির প্রয়োজন হয় না এই বৈদ্যুতিক যানটিতে। ফলে পরিবেশদূষণ কমানোর পাশাপাশি ভবিষ্যতে ব্যক্তিগত আকাশযান তৈরির ক্ষেত্রে এটি নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। রবির লক্ষ্য, বিশেষ করে দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব পরিবহণের বিকল্প তৈরি করা।
তবে ‘হাপিডা স্কাইনেক্স’ এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। সাধারণ মানুষের ব্যবহারের জন্য এই ধরনের উড়ন্ত যান কবে বাস্তবে চালু হবে, তা এখনও স্পষ্ট নয়। প্রযুক্তি মহলে অবশ্য এই উদ্ভাবন ইতিমধ্যেই আগ্রহ তৈরি করেছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0