শিগগিরি ইস্তফা দেবেন বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন! হাসিনার সঙ্গে ফোনালাপই কারণ?
বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন বলে জোর জল্পনা শুরু হয়েছে। শেখ হাসিনা সরকারের আমলে সাংবিধানিক পদে বহাল থাকা ব্যক্তিদের মধ্যে তিনিই একমাত্র দায়িত্বে রয়েছেন। রাজনৈতিক মহলে আলোচনা, বর্তমান পরিস্থিতিতে তাঁকে পদ ছাড়ার বার্তা দেওয়া হতে পারে।
জানা গেছে, গত ৯ মে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন লন্ডন সফরে যান এবং ১৮ মে দেশে ফেরেন। ওই সফরের সময়ই তাঁর সঙ্গে টেলিফোনে কথা হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গোয়েন্দা সূত্রে এই ফোনালাপের তথ্য প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়। বিভিন্ন মহলের দাবি, এর পর থেকেই তাঁর পদত্যাগের সম্ভাবনা নিয়ে আলোচনা তীব্র হয়েছে।
তবে বিএনপির এক বর্ষীয়ান নেতার দাবি, বিষয়টি শুধু ওই ফোনালাপেই সীমাবদ্ধ নয়। একটি সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার ঘোষণা দেওয়ার পর থেকেই দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে।
এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের একাংশের মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতা এড়াতে বর্তমান প্রশাসন আগাম সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0