আরজি কর কাণ্ডের ২ বছর, রবিবার রাজ্যে ‘অভয়া দিবস’, পানিহাটিতে কর্মসূচি শুভেন্দুর
অভয়া দিবস, আর জি কর, আর জি কর কাণ্ড, অভয়া কাণ্ড, ৯ আগস্ট, ধর্ষণ-খুন মামলা, RG Kar Case, Abhaya , RG Kar Investigation, West Bengal News, Bengal News, Health News, Crime News, Kolkata News, Doctor Rape Murder Case, Investigation News
আর জি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার দু’বছর পূর্তিতে আজ রাজ্যজুড়ে পালিত হচ্ছে ‘অভয়া দিবস’। ৯ আগস্টের সেই মর্মান্তিক ঘটনার স্মরণে রাজ্যের বিভিন্ন সরকারি স্বাস্থ্যকেন্দ্র ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল ১১টায় নীরবতা পালন ও প্রদীপ প্রজ্জ্বলনের পাশাপাশি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।
এদিন নিজের বিধানসভা এলাকায় বিশেষ কর্মসূচির আয়োজন করেছেন বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। সেখানে বিকেলে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর।
অন্যদিকে, অভয়া-কাণ্ডের তদন্তেও নতুন করে তৎপরতা শুরু হয়েছে। ঘটনার রাতে তরুণী চিকিৎসকের সঙ্গে ডিনারে ছিলেন বা ডিউটিতে ছিলেন—এমন ব্যক্তিদের পাশাপাশি ঘটনার পর আর জি কর চত্বরে যাঁদের উপস্থিতি সিসিটিভিতে ধরা পড়েছে, তাঁদেরও জিজ্ঞাসাবাদের আওতায় আনার কথা জানানো হয়েছে। তদন্তকারীরা হাসপাতালের তৎকালীন অধ্যাপকদের সঙ্গেও কথা বলবেন বলে জানা গিয়েছে।
সরকারের দাবি, পুরনো তদন্তের পাশাপাশি নতুন করে তথ্য ও প্রমাণ খতিয়ে দেখে ঘটনার পূর্ণাঙ্গ সত্য সামনে আনার চেষ্টা করা হবে। ফলে ‘অভয়া দিবস’-এর আবহেই আর জি কর মামলার তদন্তে নতুন কোনও তথ্য সামনে আসে কি না, সেদিকেই নজর রয়েছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0