বিচ্যুতি দেখলেই ব্যবস্থা, ‘তোলাবাজি’ রুখতে জেলা পর্যবেক্ষকদের কড়া বার্তা শমীকের
#BJP #WestBengalBJP #ShamikBhattacharya #BengalPolitics #BJPNews #WestBengalPolitics #PoliticalNews #DistrictObservers #PartyDiscipline #Tolabaji #BJPOrganization #KolkataNews #BengalNews #BreakingNews #LatestNews
দলের নিচুতলায় ‘তোলাবাজি’ ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ রুখতে এবার আরও সক্রিয় হচ্ছে রাজ্য বিজেপি। সূত্রের খবর, দলের জেলা পর্যবেক্ষকদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে নিচুতলায় দলবিরোধী কাজ এবং সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করার জন্য। পাশাপাশি জেলা সভাপতি ও বিধায়কদেরও স্থানীয় স্তরে সংগঠনের উপর নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্য নেতৃত্বের কাছে অভিযোগ, অনেক ক্ষেত্রে জেলা সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিধায়কদের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের অভাব রয়েছে। সেই সমস্যা কাটিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও শৃঙ্খলাবদ্ধ করার বার্তা দেওয়া হয়েছে। নিচুতলায় কোনও ধরনের বিচ্যুতি নজরে এলে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
শুক্রবারের কোর কমিটির বৈঠকের পর শনিবারও সল্টলেকের দলীয় কার্যালয়ে সাংগঠনিক বৈঠক করেন শমীক। সেখানে দলের রাজনৈতিক অবস্থান, আগামী দিনের আন্দোলন, পুর নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি, বুথস্তরে সংগঠন মজবুত করা এবং সম্ভাব্য ওয়ার্ড পুনর্বিন্যাসের মতো বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। নেতৃত্বের বার্তা, সংগঠনের নিচুতলায় কোনও অনিয়ম যাতে শিকড় গেড়ে বসতে না পারে, সে বিষয়ে জেলা স্তর থেকেই কড়া নজরদারি করতে হবে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0