বার কাউন্সিলের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ প্রধান বিচারপতি সূর্য কান্ত, ‘এটা আমার আর ছাত্রছাত্রীদের ব্যাপার’

নালসারের পড়ুয়াদের বিষয় নিয়ে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার ‘অপ্রয়োজনীয় হস্তক্ষেপে’ ক্ষোভ প্রকাশ করলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। সুপ্রিম কোর্ট জানাল, পড়ুয়া বা অধ্যাপকদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপ করা যাবে না। দুই সপ্তাহ পর ফের মামলার শুনানি।

Aug 14, 2026 - 13:55
 0  4
বার কাউন্সিলের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ প্রধান বিচারপতি সূর্য কান্ত, ‘এটা আমার আর ছাত্রছাত্রীদের ব্যাপার’

নালসার-এর পড়ুয়াদের নিয়ে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার বিতর্কিত নির্দেশিকা প্রত্যাহার হলেও থামছে না আইনি টানাপোড়েন। এবার বার কাউন্সিলের ‘অপ্রয়োজনীয় হস্তক্ষেপ’ নিয়ে সরব হলেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। শুক্রবার মামলার শুনানিতে তিনি প্রশ্ন তোলেন, নালসারের পড়ুয়াদের বিষয়টিতে বার কাউন্সিলের ভূমিকা কী?

ঘটনার সূত্রপাত নালসারের ২০২৬ সালের স্নাতকদের একাংশের প্রতিবাদকে ঘিরে। সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধান বিচারপতি সূর্য কান্তকে আমন্ত্রণ জানানোর বিরোধিতা করে পড়ুয়াদের একাংশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ইমেল করেছিলেন। এরপর তাঁদের পরিচয় জানতে চেয়ে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফে চিঠি পাঠানো হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁদের আইনজীবী হিসেবে নথিভুক্তির ক্ষেত্রে বাধা দেওয়ার কথা জানানো হয়েছিল।

এই সিদ্ধান্ত সামনে আসতেই শুরু হয় বিতর্ক। সমালোচনার মুখে পরে সেই নির্দেশিকা প্রত্যাহার করে বিসিআই। তবে বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্টে। শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানিয়ে দেয়, নালসারের পড়ুয়া বা অধ্যাপকদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপ করতে পারবে না বার কাউন্সিল। মামলাটির পরবর্তী শুনানি হবে দুই সপ্তাহ পর।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0