বেআইনি নির্মাণে ভারতের কোপ! পাক হাই কমিশনের বাইরে নামলো বুলডোজার
দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের বাইরে অনুমোদনহীন কাঠামোর বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিল স্বয়ং ভারতীয় প্রশাসন।
দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের বাইরে অনুমোদনহীন কাঠামোর বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিল স্বয়ং ভারতীয় প্রশাসন।বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ JCB ব্যবহার করে হাই কমিশনের নির্ধারিত সীমানার বাইরে থাকা একাধিক কাঠামো, ব্যারিকেড এবং কিউ-ম্যানেজমেন্ট সংক্রান্ত ব্যবস্থা সরিয়ে দেয়। ঘটনা কে ঘিরে নতুন চর্চা শুরু হয়েছে কূটনৈতিক মহলে।ঘটনাটি সামনে আসতেই সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে প্রশাসনের নিয়মমাফিক পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ ভারত-পাকিস্তান সম্পর্কের বর্তমান টানাপোড়েনের প্রেক্ষাপটে ঘটনাটির রাজনৈতিক তাৎপর্য নিয়ে আলোচনা করছেন।তবে পাকিস্তান হাই কমিশনের মূল প্রবেশপথ এবং মূল ভবন এই অভিযানের আওতায় পড়েনি। অর্থাৎ কূটনৈতিক মিশনের মূল স্থাপনায় কোনও বুলডোজার অভিযান চালানো হয়নি—ব্যবস্থা নেওয়া হয়েছে মূলত মিশনের বাইরের অনুমোদনহীন কাঠামোর বিরুদ্ধে।
এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন ভারত-পাকিস্তান সম্পর্ক ইতিমধ্যেই যথেষ্ট উত্তেজনাপূর্ণ। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক স্তরে একাধিক টানাপোড়েন দেখা গিয়েছে। ফলে দিল্লির এই পদক্ষেপ স্বাভাবিকভাবেই বাড়তি রাজনৈতিক গুরুত্ব পেয়েছে।
তবে এখনই এই ঘটনাকে দুই দেশের মধ্যে নতুন কোনও কূটনৈতিক সংঘাতের সূচনা হিসেবে দেখার মতো পর্যাপ্ত সরকারি তথ্য আপাতত প্রশাসনের কাছে নেই।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0