তেরঙ্গার রঙে সেজেছে শহর, জাতীয় পতাকার চাহিদায় জোয়ার

স্বাধীনতা দিবসের আগে তেরঙার সাজে সেজে উঠছে কলকাতা। স্কুল, আবাসন, পাড়া থেকে শুরু করে বড়বাজার ও ক্যানিং স্ট্রিট—সর্বত্রই জাতীয় পতাকার চাহিদা তুঙ্গে। পতাকার পাশাপাশি বাড়ছে তেরঙা টি-শার্ট, রিবন, হেয়ার ব্যান্ড ও অন্যান্য সামগ্রীর বিক্রিও। ১৫ অগস্টের আগে দেশপ্রেমের আবহে প্রস্তুত শহর।

Aug 14, 2026 - 13:26
Aug 14, 2026 - 13:30
 0  5
তেরঙ্গার রঙে সেজেছে শহর, জাতীয় পতাকার চাহিদায় জোয়ার

স্বাধীনতা দিবসের আগে তেরঙার সাজে ধীরে ধীরে রঙিন হয়ে উঠছে কলকাতা। স্কুলের খুদে পড়ুয়া থেকে শুরু করে আবাসন, পাড়া, দোকান ও বাজার—সর্বত্র জাতীয় পতাকার চাহিদা তুঙ্গে। এজেসি বোস রোডের স্কুলে ছোটদের হাতে ছোট ছোট তেরঙা পতাকা, আবার গড়িয়ার আবাসনে প্রতিটি বাড়িতেই উড়ছে জাতীয় পতাকা। বড়বাজার, ক্যানিং স্ট্রিট, বারাসত, শ্যামবাজার, ঢাকুরিয়া, সল্টলেক—শহরের বিভিন্ন বাজারে এখন পতাকা কেনার ভিড়।

পাইকারি বাজারে শুধু জাতীয় পতাকাই নয়, বিক্রি হচ্ছে তেরঙা রাখি, রিবন, টি-শার্ট, হেয়ার ব্যান্ড, মালা ও রিস্ট ব্যান্ডের মতো নানা সামগ্রী। ব্যবসায়ীদের দাবি, প্লাস্টিকের তুলনায় কাপড়ের জাতীয় পতাকার চাহিদা বেশি। গাড়ি ও বাইকে লাগানোর জন্য ছোট পতাকাও ভালো বিক্রি হচ্ছে। তেরঙা টি-শার্টেরও যথেষ্ট চাহিদা রয়েছে।

স্বাধীনতা দিবস উপলক্ষে শহরের বিভিন্ন জায়গায় চলছে নানা অনুষ্ঠান ও কর্মসূচির প্রস্তুতি। কোথাও স্কুলে উদযাপন, কোথাও আবাসনে পতাকা উত্তোলনের আয়োজন, আবার কোথাও সাংস্কৃতিক ও দেশাত্মবোধক কর্মসূচি। সব মিলিয়ে ১৫ অগস্টের আগে দেশপ্রেমের আবহে সেজে উঠছে কলকাতা। শহরের অলিগলি থেকে বড় বাজার—সর্বত্রই এখন চোখে পড়ছে জাতীয় পতাকার উপস্থিতি।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0